শিরোনাম
◈ আগামী ডিসেম্বর মাসে ফ্রি অফ কস্টের মধ্য দিয়ে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ◈ নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা ভাত ও খিচুড়িতে মিলছে অতিরিক্ত সিসা, শিশুদের জন্য বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্তদের খাদ্য, অক্সিজেন ও ঔষধ ,পৌঁছে দেবে নোয়াখালী পৌরসভার প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক

মাহবুবুর রহমান : [২] নোয়াখালী পৌর শহরে করোনা আক্রান্ত রোগীদের চাহিদা অনুযায়ী খাদ্য, অক্সিজেন ও ঔষধ পৌঁছে দেবে নোয়াখালী পৌরসভার প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক। মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা জানান পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। এ সময় করোনা আক্রান্তদের সেবায় একটি স্বেচ্ছাসেবক গ্রুপও তৈরি করা হয়।

[৩] মেয়র শহিদ উল্যাহ খান সোহেল জানান, ইতোমধ্যে নোয়াখালী পৌরসভা ও সদরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে সংক্রমণ ছড়ানো রোধে আক্রান্তদের বাড়িতে চাহিদা অনুযায়ী খাদ্য, অক্সিজেন ও ওষধ পৌছে দেয়া হবে। আক্রান্তদের সার্বিক সেবায় পৌরসভায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের আক্রান্তের তালিকা অনুযায়ী পৌরসভার কন্ট্রোল রুম থেকে আক্রান্তদের প্রতিদিন ফোন করে খোঁজ খবর নেয়া হবে। আক্রান্ত রোগীদের চাহিদা অনুযায়ী পৌরসভার গঠিত স্বেচ্ছাসেবকদের ৯টি টিমের প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক সকল সামগ্রী পেঁৗছে দেবে। এতে করে ভবিষ্যতে সংক্রমণ ছড়ানো রোধ হবে।
সট: শহিদ উল্যাহ খান সোহেল, মেয়র, নোয়াখালী পৌরসভা।

[৪] আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম ছিদ্দিকী রাজু, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা সুলতানাসহ অনেকে।

[৫] প্রসঙ্গত: আশংকাজনক হারে নোয়াখালীতে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৬৮জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৯ জনের শরীরে করোণা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তবে গতকাল সোমবারের তুলানায় আজ মঙ্গলবার আক্রান্তের হার কিছুটা কম ছিল। করোণা সংক্রমণ রোধে গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিশেষ লকডাউন চলছে। যা চলবে আগামী ১১ জুন রাত ১২টা পর্যন্ত।

  • সর্বশেষ