শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার সকালে নসিমন উল্টে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আইউব আলী (৬০)।

[৪] তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছ ব্যবসায়ী আইউব আলী নসিমনযোগে বাগেরহাট থেকে ড্রামভর্তি মাছ নিয়ে বোয়ালমারী উপজেলার চিতারবাজার হাটে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

[৬] মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল নামক স্থানে পৌঁছলে ওই সড়কে দেয়া গতিরোধকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নাসিমনটি উল্টে যায়। এতে মাছভর্তি ড্রামের চাপায় ঘটনাস্থলেই আইউব আলীর মৃত্যু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়