শিরোনাম
◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভাগীয় শ্রেষ্ট সার্কেল এএসপি নির্বাচিত হলেন মো. জুয়েল রানা

এইচএম দিদার: [২] বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম বিভাগীয় রেঞ্জে শ্রেষ্ট (২য়) এএসপি(দাউদকান্দি -চান্দিনা) সার্কেল নির্বাচিত হয়েছেন মো. জুয়েল রানা।

[৩] বিভাগীয় ডিআইজি কার্যালয়ে রোববার( ৬ মে,২০২১খ্রি.) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.জুয়েল রানার হাতে এ সম্মাননা ও ক্রেষ্ট তুলে দেন চট্রগ্রাম বিভাগের ডিআইজি মো.আনোয়ার হোসেন।

[৪] জানা যায়, পুলিশ সদরদপ্তর এর উদ্যোগে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের অনুপ্রেরণা ও সুদীপ্ত উৎসাহ যোগাতে এবারই প্রথমবার এই কার্যক্রম চালু করেন। চট্রগ্রাম বিভাগের ১১ টি জেলার মধ্য ৫০ জন সার্কেল এএসপি'র মধ্য ৮ টি ক্যাটাগরিতে ১০০ নম্বরের মধ্য তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।

[৫] এদিকে মেধাবী ও চৌকশ পুলিশ কর্মকর্তা মো.জুয়েল রানা শ্রেষ্ট সার্কেল এএসপি নির্বাচিত হওয়ায় তাঁর ভক্ত,শুভানুধ্যায়ীরা ফেসবুক টাইমলাইন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

[৬] উল্লেখ্য, এ পুলিশ কর্মকর্তা সরকারি নির্দিষ্ট দায়িত্ব্যের পাশাপাশি আর্তমানবিক কাজে জড়িত আছেন। তাঁর রয়েছে" নিরাপদ ফাউন্ডেশন "নামে একটি আর্তমানবিক সংগঠন। এই সংগঠনটি মূলত নিপীড়িত, দুস্থ,ছিন্নমূল ও অসহায় মানুষদের সহায়তায় কাজ করে থাকে।

[৭]  সার্কেল এএসপি মো. জুয়েল রানা বলেন, "দেশের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে যে দীপ্ত শপথ গ্রহণ করেছি- এবং আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সততা-সাহসিকতা এবং দেশ প্রেমের চেতনায় সে অর্পিত দায়িত্ব পালনে আমি বদ্ধপরিকর -ইনশাল্লাহ।"সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ