শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ল

সাদেক আলী: [২] করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে আগামী ১৬ জুন পর্যন্ত করা হয়েছে। রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

[৩] এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল সোমবার (৭ জুন) থেকে ১৬ জুন পর্যন্ত এ বিধিনিষেধ বাড়তে পারে। এই সময়ে আগের মতোই দেশের সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসও একই রকমভাবে বন্ধ থাকবে।

[৪] তবে, ভারতীয় করোনা ভাইরাসের ধরন ছড়িয়ে যাওয়ার সীমান্তবর্তী সাত জেলার বিষয় উদ্বিগ্ন সরকার। সেসব জেলায় কীভাবে বিধিনিষেধ আরও কার্যকর করা যায়, সেটা নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশনা থাকবে প্রজ্ঞাপনে।

[৫] এর আগে রবিবার (৬ জুন) মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয় বিধিনিষেধ। তবে, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে সীমান্তবর্তী কয়েকটি জেলায় পুরোপুরি বা আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার।

[৬] চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার।

একপর্যায়ে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। এর পর ২৪ মে থেকে অনুমতি দেওয়া হয় গণপরিবহন চলাচলের। কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়