শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরব যাওয়া প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইনে ২৫ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার

কূটনৈতিক প্রতিবেদক: [২] রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্মী প্রতি ২৫ হাজার টাকা করে সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে পাঠাবে।

[৩] করোনা মহামারী বিপর্যয় ঠেকাতে সৌদি আরব জারীকৃত নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব বাংলাদেশি কর্মী ছুটি রয়েছেন তাদেরকে নিজে খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেয়।

[৪] প্রবাসীরা এতে দেশটিতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে এবং পরবর্তী আন্তঃমন্ত্রণালয় সভায় ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

[৫] কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে অথবা বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সংগ্রহ করে ফ্লাইটের দিন বহির্গমনের আগে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা প্রদান করতে বলা হয়েছে।

[৬] জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি ও হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি প্রয়োজন হবে।

[৭] সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছে বা করছে তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণপূর্বক ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক যোগে পাঠাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়