শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেসার শাহাদাতের মাঠে ফেরাতে সৃষ্টি হয়েছে ধুম্রজাল

রাহুল রাজ: [২] বাংলাদেশ ক্রিকেটে বেশ আলোচিত নাম শাহাদাত হোসেন রাজীব। পারফরম্যান্সে ধারাবাহিকতার কারণে ২০১৫ সালের পর আর লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে পারেননি।

[৩] মাঠের বাইরের আচরণে সমালোচিত হয়েছেন একাধিকবার। এজন্য নিষিদ্ধও করা হয়েছিল তাকে। তবে শনিবার, হঠাৎ করেই শাহাদাতকে বাইশ গজে দেখা যায়।

[৪] শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সকালে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নেমেছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। এ ম্যাচেই পারটেক্সের হয়ে খেলতে নামেন শাহাদাত। বোলিংও করেন দুই ওভার। যদিও উইকেটশূন্য ছিলেন তিনি।

[৫] তবে তাকে খেলানো নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। কারণ, ২০১৯ সালে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পিটিয়ে নিষিদ্ধ হন ৫ বছর। জরিমানা করা হয়েছিল দেড় লাখ টাকা।

[৬] পরে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শাস্তি কমানোর আবেদন জানিয়েছিলেন তিনি। বিসিবিও তার প্রতি উদার হয়ে শাস্তি কমানোর কথা জানায়, তবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। শাহাদাতের মাঠে ফেরার বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

[৭] শাইনপুকুর-পারটেক্স ম্যাচ দিয়ে প্রায় ১৮ মাস মাঠের বাইরে কাটানোর পর ২২ গজে ফিরে মুক্ত জীবন পেলেন শাহাদাত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়