শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর মৃত্যু

সোহেল রানা : [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরঞ্জন বৈদ্য (৫০) নামের এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

[৩] তিনি শহরের হবিগঞ্জ রোডস্থ হাবিব মার্কেটের সুরশ্রী মিউজিক্যাল হলের মালিক ও শহরতলীর দেববাড়ি সড়কের বাসিন্দা বলে জানা গেছে। হাবিব মার্কেটের মালিক ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আকবর হোসেন শাহিন জানান,নিরঞ্জন বৈদ্যের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহবল উপজেলার মীরপুর এলাকায়। মাসখানের আগে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ১০/১২ দিন আগে উনাকে চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

[৪] সেখানেই তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি করোনার কাছে হার মেনে মৃত্যুবরণ করেন। তিনি শহরতলীর দেববাড়ি সড়কে উনার শশুরবাড়িতে বসবাস করতেন বলেও জানান মার্কেটের মালিক।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরঞ্জন বৈদ্যের করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

[৫] তিনি বলেন,সিলেটের মৃত্যুর তথ্য আমাদের কাছে আসেনি। করোনায় মৃত্যু হয়ে থাকলে আমরা খোঁজ নিয়ে তাঁর বাসা লকডাউন করে দিব। এছাড়া নতুন করে শহরতলীর সিন্দুরখান রোড (সুনগইড়) এলাকায় আরো একজন করোনা রোগি শনাক্ত হয়েছেন বলে তিনি জানান। এ নিয়ে ওই এলাকায় মোট ২১ জন করোনা শনাক্ত হলো। যার মধ্যে ১২ জন’ই চাঁপাইনবাবগঞ্জের লোক। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়