শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুররের মঠবাড়িয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রদর্শনী মেলা

জুলফিকার আমীন : [২] শনিবার সকালে স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

[৩] এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ওসি মুহাঃ নুরুল ইসলাম বাদল, বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহা. নুরুল আলম ও খামারী মুক্তিযোদ্ধা ইউনুচ আলী প্রমূখ।

[৪] প্রদর্শনীর বিভিন্ন স্টলে উন্নতজাতের গাভী, বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়া, হাস-মুরগী ও বিভিন্ন শৌখিন পাখি, প্রাণি প্রযুক্তি, বিভিন্ন উৎপাদিত দুগ্ধজাত পণ্য, বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে তিন জন খামারীকে পুরস্কৃত করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়