শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে হঠাৎ পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধি, ক্রেতাদের ক্ষোভ!

জিয়া উদ্দিন: [২] বরগুনার আমতলী উপজেলার বাজারগুলোতে এক সপ্তাহে ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। সাথে আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই পেঁয়াজ ও আলু মজুদ করে দাম বাড়িয়ে দিয়েছে। হঠাৎ পেঁয়াজ ও আলুর মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন।

[৩] শনিবার আমতলী পৌর শহরের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখাগেছে, গত সপ্তাহে দোকানদাররা যে পেঁয়াজ কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করেছে এক সপ্তাহের ব্যবধানে সে পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। প্রতি কেজি আলু ১৫ টাকা থেকে বেড়ে ২২ টাকা হয়েছে। পেঁয়াজ ও আলু পাইকারি মূল্য বৃদ্ধির অযুহাতে খুচরা বাজারের ব্যবসায়ীরা বেশি দামে তা বিক্রি করছে বলে জানাগেছে। এতে সাধারণ ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

[৪] ক্রেতা মোঃ শহিদুল ইসলাম জানান, গত সপ্তাহে বাজারে যে পেঁয়াজের প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ আজ (শুক্রবার) ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের এমন দাম বৃদ্ধি পাওয়ায় আমার মতো অনেকেই দোকানদারদের কাছে ক্ষোভ প্রকাশ কতে দেখা গেছে। আবার অনেক ক্রেতা পেঁয়াজ না কিনেই বাসায় ফিরে গেছে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, আমিও শুনেছি বাজারে পেঁয়াজ ও আলুর দাম হঠাৎ করে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের ডেকে নির্দেশনা দেওয়া হবে। তারপরেও যদি কোনো বিক্রেতা বেশি দামে নিত্যপণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ