শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে আমার নিজেকে প্রমাণ করার কিছু নেই, বললেন কেয়া

ইমরুল শাহেদ: তিনি ‘কঠিন বাস্তব’ ছবির মাধ্যমে ২০০১ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত আছেন। সেই হিসেবে তার চলচ্চিত্র ক্যারিয়ারের বয়স ২১ বছর। এই দীর্ঘ সময় পরই কেউ কেউ তার প্রতি ইঙ্গিত করে বলেছেন, কেয়া আবারও চলচ্চিত্রে নিয়মিত হতে চান। এ বিষয়টি উল্লেখ করে কেয়া বলেন, ‘আমি অনিয়মিত ছিলাম কবে যে, আবার নিয়মিত হবো। আমি বরাবরই চলচ্চিত্রের সঙ্গে ছিলাম এবং এখনো আছি।’

তিনি বলেন, ‘আমি যেখানে যে অবস্থায়ই থাকি না কেন, মডেলিংয়ের কাজ করে গেছি নিয়মিতই। হয়তো চলচ্চিত্রে কাজ করা হয়নি।’ তিনি বর্তমানে আলী আজাদ পরিচালিত ‘বনলতা’ ছবিতে কাজ করছেন। আর কি কি ছবি আছে তার হাতে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ম্যুভমেন্ট নিষেধাজ্ঞা শিথিল হলেই নতুন ছবির কাজ শুরু হবে। তখন নাম বলব। শুরুর আগে কোনো ছবির নাম বলতে চাই না। তবে আমার হাতে বেশ কয়েকটি ছবি আছে।’

কেয়া পূর্বসূরীদের কথা স্মরণ করে বলেন, ‘তারা আমাদের জন্য যে ইন্ডাষ্ট্রি দিয়ে গেছেন আমরা সেই ইন্ডাষ্ট্রিতেই বিচরণ করছি। সুতরাং তাদের প্রতি আমাদের একটা সম্মানবোধ সব সময়ই থাকবে।’ তিনি কথা প্রসঙ্গে মৌসুমী, শাবনূর ও পপিদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের সকলের মধ্যেই রয়েছে একটা পারিবারিক সম্পর্ক। আমার মাকে প্রচন্ড রকম পছন্দ করেন পপি আপুর মা। এই আত্মীয়তা সামাজিক দিক থেকে হয়নি। পেশাগত জীবনে এসে এই বন্ধন তৈরি হয়েছে।

এখানে স্বার্থগত কোনো বিষয় নেই। সুতরাং এই সম্পর্ক অটুটই থাকবে।’ তিনি জানান, তার এ পর্যন্ত ৩৫ থেকে ৪০টির মতো ছবি মুক্তি পেয়েছে। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি ছবির কাজও শেষ করে এনেছেন। সেগুলো মুক্তি পেলে তার পর্দা জীবন আবারও গতিশীল হয়ে উঠবে। কথা প্রসঙ্গে তার জানতে চাওয়া হয়, তিনি বিয়ে করছেন কবে? তিনি হেসে দিয়ে বলেন, ‘বিয়েতো করা উচিত। দেরি না করা পাত্র দেখা শুরু করে দিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়