শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ছিনতাইকারীর কবলে মা-মেয়ে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] এ সময় ছিনতাইকারীরা সোনার চেন নিয়ে গেছেন বলে জানা গেছে।

[৩] বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের স্কুলপাড়া কামিনী হেলথ কেয়ার ফাউন্ডেশনে সামনের সড়কে এ ঘটনা ঘটে।

[৪] ছিনতাইয়ের কবলে পড়েছেন, কামানী হাসপাতাল রোড এলাকার বাসিন্দা একেএম গোলাম হাক্কানীর স্ত্রী নাজমুন নাহার (৫৫) ও তাঁর মেয়ে ফারহা দিবা (২৬)।

[৫] এদিকে ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের সময়ের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, তিন যুবক মোটরসাইকেলে করে এসে একটি রিকশার গতিরোধ করে। তারপর এক যুবক রিকশায় থাকা দুই নারীকে নিচে নামিয়ে ব্যাগ টানাটানির করছে। এ সময় নারীর গলায় থাকা চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

[৬] নাজমুন নাহার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঈশ্বরদী বাজার থেকে ব্যাটারি চালিত রিক্সায় করে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথে কামানী হাসপাতাল রোড এলাকায় পৌঁছালে রিক্সা থামিয়ে এক যুবক তাঁর ও মেয়ের গলায় থাকা স্বর্ণের চেন নিয়ে পালিয়ে যায়।

[৭] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদুজ্জামান আসাদ বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে আজ শুক্রবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় থানায় কেও অভিযোগ দেয়নি। সম্পাদনা: জেরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়