শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোপা আমেরিকায় অংশ নেবে না ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক:[২]দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা থাকা কোপা আমেরিকায় হয়তো দেখা যাবে না ব্রাজিলকেই। কারন আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে চাইছে না দেশটির ফুটবলাররা।

[৩] দিন কয়েক আগেই দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছিলো আর্জেন্টিনার বদলে ব্রাজিলে হবে কোপা আমেরিকার আসর।

[৪] ঠিক তার কিছু সময় পরই ব্রাজিলের প্রেসিডেন্টও জানিয়েছিলেন কোপা আয়োজনে প্রস্তুত তারা। কিন্ত বাঁধ সেধেছে দেশটির ইউরোপে খেলা ফুটবলাররা।

[৫] দেশটিতে হতে যাওয়া কোপা আমেরিকায় অংশ নিতে অনাগ্রহী ব্রাজিল জাতীয় দলের ইউরোপীয় ক্লাবে খেলা খেলোয়াড়েরা; এছাড়া দলের কোচিং স্টাফ থেকে শুরু করে সকল খেলোয়াড়দের সাথে সিবিএফ প্রেসিডেন্টের মনোমালিন্যর কথা উঠে এসেছে ইএসপিএন ব্রাজিলে।

[৬] ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, কোপা আমেরিকা ব্রাজিলে অনুষ্ঠিত হবে, তা একদিন আগে প্রেসিডেন্টের সঙ্গে মিটিংয়েও জানতোনা দলের কেউ; দলের মতে খোদ সিবিএফ প্রেসিডেন্টই হয়তো খবর মিডিয়ার মাধ্যমে জেনেছে! ব্রাজিলের করোনা পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে এত বড় টুর্নামেন্ট আয়োজন শঙ্কার মনে করছেন কর্মকর্তা ও ফুটবলাররা।

[৭] এ প্রসঙ্গে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, বাছাইপর্বের দুইটি ম্যাচ শেষে তারা পুরো ব্যাপারটি নিয়ে মিডিয়ার সাথে কথা বলবে! অন্যদিকে সিবিএফ খেলোয়াড়দের সাথে আলোচনার চেষ্টা করছে। - ইএসপিএন ব্রাজিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়