শিরোনাম
◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত 

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর এক্সপ্রেসের আরামদায়ক ও উপভোগ্য কেবিন কোচ

ডেস্ক নিউজ: ট্রেন ভ্রমনে এসি কেবিন কোচের মত আরামদায়ক কোনটাই হতে পারেনা। আর সেটা যদি হয় সদ্য কিছুদিন আগে আনা পিটিইনকার তৈরিকৃত কোচের কেবিন, তাহলে তো কথাই নেই। রংপুর / কুড়িগ্রাম / লালমনি এক্সপ্রেস ট্রেনে নিয়মিতভাবে এসি কেবিন কোচ চলাচল করছে।

সেই কেবিন কোচে নিজের মত বিচরণ করা, নিজের মত করে শুয়ে বসে যাওয়া, ইচ্ছে হলেই জানালার পর্দা সরিয়ে দূরের প্রকৃতি দেখা,সেই প্রকৃতির মাঝে নিজেকে ভাবা, আলতো শব্দে মাইকে বাজা দেশাত্মবোধক গান উপভোগ করা,প্রিয় কোন লেখকের বই হাতে নিয়ে সেখানে ডুবে থাকা, ইচ্ছে হলেই ফ্লাস্ক থেকে চা ঢেলে প্রিয় মানুষের এগিয়ে দেয়া এই সবকিছুই আপনি কেবলমাত্র কেবিন কোচেই উপভোগ করতে পাবেন। এমন একটি ভ্রমন সবার জীবনেই আসুক।

* মোট ৭টি কেবিন রয়েছে এই কোচে। শুধুমাত্র বড় স্টেশনগুলোর জন্য এই কেবিনগুলোতে টিকেট কোটা বরাদ্দ দেয়া রয়েছে অনলাইনে।
* কেবিন ধরে টিকিট বিক্রি হয় না। বরং জনপ্রতি টিকিট বিক্রি হয় কেবিনের আসন। আপনি পুরো একটি কেবিন বুক করতে চাইলে সেই কেবিনে, সেটা সিঙ্গেল হোক বা ডাবল, তার সব কয়টি টিকিট কিনে নিতে হবে।
* দিনের জার্নিতে AC_Seat শ্রেণীর টিকেট দেয়া হয়। এতে একজন যাত্রী বসে ভ্রমণ করবেন।
* রাতের জার্নিতে AC_Berth শ্রেণীর টিকেট দেয়া হয়। এতে একজন যাত্রী শুয়ে ভ্রমণ করতে পারেন।
* সিঙ্গেল ও ডাবল - উভয় ধরনের কেবিন রয়েছে এই কোচে।

সিঙ্গেল কেবিনে ৩টি AC_Seat অথবা ২টি AC_Berth থাকে। ডাবল কেবিনে সংখ্যাটা দ্বিগুন। অনলাইনে টিকেট করার সময় 'সিট সিলেকশন' পদ্ধতিতে আপনি আপনার পছন্দ মতো কেবিনে নিজের বার্থ/সিটের টিকেট ক্রয় করতে পারছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়