শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জ উপজেলা পরিষদ সড়কসহ অর্ধশতাধিক সড়কের বেহাল দশা, দুর্ভোগে পথচারী

মনির হোসেন: [২] রামগঞ্জ পৌর উপজেলা পরিষদ সড়কসহ অর্ধশতাধিক সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সড়ক গুলো সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

[৩] স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট পৌরসভা, স্থানীয় জনপ্রতিনিধি বরাবর একাধিক আবেদন করার পরও সড়কগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

[৪] সরেজমিন গিয়ে দেখা গেছে, শহরের উপজেলা পরিষদ, হাসপাতাল সড়ক, রামগঞ্জ শহরের প্রবেশদ্বার জোড় কবর নামক স্থান থেকে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সড়ক, থানা বাইপাস সড়ক, এরশাদ হোসেন সাতারপাড়া, নন্দনপুর সড়ক, সোনাপুর বাজারের কলা বাজার সড়ক, শ্রীপুর পাটোয়ারী বাড়ি সড়ক, দরবেশপুরের শাহজকিউদ্দিন সড়ক, বালুয়া চৌমুহনী সড়ক, রামগঞ্জ ওয়াপদা কলোনী সংলগ্ন সড়ক থেকে বেড়ী বাজার পর্যন্ত বেড়ী বাঁধ সড়কসহ, ছোট বড় অর্ধশতাধিক সড়ক বেহাল দশাই পরিণত হয়েছে। এসব সড়কের কোথাও দেবে গিয়ে ভেঙ্গে গেছে, এ ছাড়া গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো। এতে রিক্সা- সাইকেল চলাচল তো দূরের কথা, পায়ে হেটে চলাও দুস্কর হয়ে পড়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়