শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন করায় আট প্রতিষ্ঠানকে পৌনে ৯ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৮ প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। এ সময় বিএসটিআইর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

[৪] শুক্রবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ঢাকা নুর বেকারীকে ১ লাখ ৫০ হাজার, মায়ের দোয়া বেকারী ও কনফেকশনারীকে ১ লাখ, মরনিং ফুড ফেক্টরীকে ১ লাখ, মজিদ বেকারীকে ১লাখ, মিম বেকারীকে ১ লাখ, বনলতা বেকারীকে ১ লাখ ৫০ হাজার, নিউ প্রোটিন বেকারীকে ১ লাখ ৫০ হাজার হাজার ও কর্নফুলি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৫] র‌্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়