শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোলাম সারোয়ার:[২] জেলার আশুগঞ্জে আনুষ্ঠানিকভাবে ৪ মে শুক্রবার সকালে আশুগঞ্জ মেইনরোডের আজিজ প্লাজায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।

[৩] আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ আহমেদ রনি প্রমুখ।

[৪] ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে বক্তারা বলেন, আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক ডাক্তার ফায়জুর রহমান ফয়েজের সবসময় নতুন এবং ইউনিক কিছু করার চিন্তা থাকে। ব্লাড ব্যাংকের উদ্বোধনের মাধ্যমে জরুরী প্রয়োজনে রক্তের যখন প্রয়োজন সে কাংখিত মুহুর্তে আশুগঞ্জে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার মত মহতি উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়