শিরোনাম
◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ট্রিপস চুক্তির বাধ্যবাধকতা সাময়িক প্রত্যাহারের আহবান জানিয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক:[২] জেনেভায় সদ্য সমাপ্ত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪ তম অধিবেশনে বাংলাদেশের মতো উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোতে কোভিড ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করে তা দ্রুত অন্যান্য উন্নয়নশীল দেশে বিনা মূল্যে সরবরাহে বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।

[৩] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এর নেতৃত্বে ও জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ প্রতিনিধিদল এই ভার্চুয়াল অধিবেশনে যোগ দেয়।

[৪] জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, সম্মেলনে কোভিড-১৯ সঙ্কট মোকাবেলায় ভ্যাকসিন উৎপাদন, সরবরাহ ও সুষম বণ্টনের বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়।

[৫] সম্মেলনে বাংলাদেশ ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’র কো-চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃস্থানীয় ভূমিকার কথা তুলে ধরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স মোকাবেলায় বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে।

[৬] বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও একটি শক্তিশালী বিশ্ব স্বাস্থ্য সংস্থা গড়ে তোলার জন্য টেকসই অর্থায়ন নিশ্চিতকরণের উপর জোর দেয় বাংলাদেশ।

[৭] অধিবেশনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদ এবং প্রোগ্রাম, বাজেট ও প্রশাসন কমিটির দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উভয় কমিটির নির্বাচিত সদস্য হিসেবে সভায় অংশগ্রহণ করে।

[৮] কোভিড-১৯ ও এর আর্থ-সামাজিক প্রভাব মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ভ্যাকসিন প্রদান সংক্রান্ত কার্যক্রম এবং প্রণোদনা প্যাকেজসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বিভিন্ন কার্যকর উদ্যোগসমূহ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করেন প্রতিনিধি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়