শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে প্রাথমিকে ২৬ হাজার ও কারিগরি-মাদরাসায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ

সমীরণ রায়: [২] মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা।

[৩] ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। এই তুলনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ হাজার ৩৭৪ কোটি টাকা বেশি বরাদ্দ পেতে যাচ্ছে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ১৫৪ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।

[৪] বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে বাজেট প্রস্তাবে লিখিত বক্তব্যে এই তথ্য জানা গেছে। এই অর্থবছরের জন্য তিনি ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ।

[৫] জাতীয় বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য গত অর্থবছরে বরাদ্দের পরিমাণ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।

  • সর্বশেষ