শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানব পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৫ ভুক্তভোগী উদ্ধার

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের একটি দল বুধবার অভিযান চালিয়ে তিনজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে। তারা হলেন- জাকির হোসেন (৩৮), আজিজুল (৪২) ও সেলিম উদ্দিন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনসেট ও নগদ ১৬ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তারা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে প্রতারনামূলকভাবে অবৈধ পথে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করছিলেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়