শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ০২ জুন, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২১’ কর্মসূচি পালিত

মনিরুজ্জামান: [২] বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ভোলার বিভিন্ন উপজেলায় দুধ খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ জুন) সকাল থেকে বোরহান উপজেলা ও ভোলা সদর উপজেলার মোট ৪ টি স্পটে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের মাঝে দুধ খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচি উদযাপিত হয়েছে।

[৩] দিনের শুরুতে বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মাদরাসাতুল তাকওয়া( নূরানী) এর ১৮০ জন ছেলে- মেয়েকে দুধ খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় তিনি বলেন, দেহ গঠন, মস্তিষ্কের নিউরন সেল তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শারীরিক শক্তি বৃদ্ধিতে সকল শিশুদের প্রত্যেকদিন দুধ খাওয়ানো প্রয়োজন। পরে সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর গ্রামের বাড়ি পূর্ব কোড়ালিয়ায় প্রতিষ্ঠিত ‌‘ফাতেমা খানম নুরানী হাফিজিয়া মাদ্রাসার ১২৭ জন বালককে দুধ খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল। তিনি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করা আবশ্যক। এরপর বাংলাবাজার সরকারি ফাতেমা খানম শিশু পরিবার ( বালক) এর ৬০ জন ও ভোলা চরনোয়াবাদ এলাকার সরকারি শিশু পরিবার (বালক) এর শিশুদেরকে দুধ খাওয়ানো হয়।

[৪] এ সময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের ভোলা জেলার সভাপতি ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন,সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, ফাতেমা খানম শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মিরাজ আহমেদ।

  • সর্বশেষ