শিরোনাম
◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে এক চা শ্রমিকের আত্মহত্যা

স্বপন দেব:[২] মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ৬ নং টিলা এলাকায় এক চা শ্রমিক গামাই গাছের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে সম্ভু বাউরি (৪৫) আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

[৩] মঙ্গলবার (১ মে ) রাত সাড়ে ৮ টার দিকে শমশেরনগর ৬ নং টিলা চা বাগানে এ ঘটনাটি ঘটেছে। আত্মহত্যাকারী সম্ভু বাউরি (৪৫) শমশেরনগর চা বাগানের মনা বাউরি ছেলে। নিহতের ভাই নিপেন্দ্র বাউরি বলেন একটি গাছের ডালে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখেন। বিষয়টি শমশেরনগর পুলিশ ফাড়িতে অবহিত করলে রাতেই পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

[৪] আত্মহত্যা কারণ সম্পর্কে নিপেন্দ্র বাউরি বলেন, তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কোন কারণ তার পরিবার বলতে পারছে না।শমশেরনগর পুলিশ ফাড়ি এস আই শাহ আলম আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়