শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুষ্টিচাহিদা মেটাতে লিচুর উপকারিতা

ডেস্ক নিউজ: লিচু ছোট-বড় সকলের অনেক প্রিয় একটি ফল। সুস্বাদু এই ফলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ‘সি’। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে শ্বেতসার, ভিটামিন ও খনিজ লবণ।লিচুতে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে, যা আমাদের শক্তি জোগাতে সহায়তা করে। লিচুতে থাকা কার্বোহাইড্রেট ও ফাইবার হজমে দারুণ ভাবে সহায়তা করে।

লিচুর পাতার কিছু ভেষজ গুণ রয়েছে। পোকামাকড়ে কামড়ালে লিচুর পাতার রস ব্যবহারে ভালো হয়। কাশি, পেটব্যথা, টিউমার দমনে লিচু কার্যকর। লিচুতে থাকা ক্যালসিয়াম আমাদের দেহের হাড়, দাঁত, চুল, ত্বক, নখ ভালো রাখে। এর নিয়াসিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন ‘বি’ কমপ্লেক্স শরীরের জ্বালাপোড়া, দুর্বলতা দূর করে।

তবে খালি পেটে লিচু খাওয়া যাবে না। লিচুতে ‘হাইপোগ্লাইসিন’ নামে একটি উপাদান আছে যা মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ‘হাইপোগ্লাইসিন’ নামের এই উপাদানটি শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমিয়ে দেয়। এই ফল একবারে বেশি পরিমাণে না খেয়ে পরিমিত খেতে হবে। লিচু খাওয়ার আগে এক থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রেখে খেলে বাজারের ফরমালিন কেটে যায় ।

লিচু শরীরের পুষ্টিচাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ। লিচুর মূল উপাদান জলীয় অংশ অনেক বেশি থাকে। এর বাইরে প্রোটিন ও কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণে থাকে। কম ক্যালরি সম্পন্ন এই ফল সবাই খেতে পারে। তবে যাদের মিষ্টি খাওয়া কিছুটা ঝুঁকির অর্থাৎ ডায়াবেটিস রোগী, তাদের জন্য এই ফল কিছুটা কম খাওয়াই ভালো।

এছাড়াও লিচুতে ভিটামিস-সি, ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে। অন্যান্য খনিজ উপাদানগুলো হচ্ছে- আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এ কারণে দৈনন্দিন পুষ্টিচাহিদা মেটাতে লিচু অনেক ভূমিকা রাখে।

 

  • সর্বশেষ