শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে খাদ্য বিতরণ

আসাদুজ্জামান: [২] ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে খাদ্য বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা খেয়াঘাট এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরন করেন, প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

[৩] সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে উক্ত খাদ্য বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ এ.কে. ফজলুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কমাল শুভ্র, সহ-সভাপতি ও ত্রাণ উপ- কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দিন, সদস্য সচিব এ্যাড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ।

[৪] প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী একটাই টেকসই বেড়ি বাঁধ। শ্যামনগর উপকুলে এই টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবী আমি মহান জাতীয় সংসদে তুলে ধরবো। এই উপকুলের মানুষ প্রতিবছর বিভিন্ন দুর্য়োগে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ খাদ্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছে।

[৫] এ সময় সেখানে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়