শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট ও খুলনায় কোভিডে ২৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৮

শাহীন খন্দকার: [২] যশোর ও চাঁপাইনবাবগঞ্জে ১৬ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

[৩] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও বলেন, করোনা ইউনিটে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

[৪] পরিচালক বলেন, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর ১, রাজশাহীর ১, নাটোরের ২ জনসহ গত আট দিনে রামেক হাসপাতালে মারা গেছেন মোট ৬২ জন। যার মধ্যে ৩২ জন করোনা শনাক্ত রোগী। সোমবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৯১ জন।

[৫] চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনা আক্রান্ত আটজনের দেহে ভারতীয় ধরনের উপস্থিতি পাওয়া গেছে। তাদের শারীরিক পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ৫৬ বছরের নিচে। আইসিডিডিআরবিতে তাদের করোনার নমুনা বিশ্লেষণ হচ্ছে। রিপোর্ট পেলে বোঝা যাবে এই নতুন ধরনের করোনা কতটা বিধ্বংসী।

[৬] এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে সিকোয়েন্সিং করে যশোরের স্থানীয় আটজনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরণ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সিং সেন্টারে ভারতীয় ধরণ শনাক্তকরণে সম্পৃক্ত গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন, ড. তানভীর ইসলাম, ড. হাসান মোহাম্মদ আল-ইমরান, অভিনু কিবরিয়া ইসলাম, শোভন লাল সরকার, এ এস এম রুবাইয়াত-উল-আলম, মো. সাজিদ হাসান প্রমুখ। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়