শিরোনাম
◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু, মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (১ জুন) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

[৪] ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, বেলা ১১টার দিকে একটি ট্রেনে কাটা পড়ে জেলা শহরের কলেজ গেইট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি মারা যায়। একইভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় দুপুরে ট্রেনে কাটা পড়ে আরেক ব্যক্তি মারা যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

[৫] তিনি আরও জানান, মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দু’জনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ