শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

কায়সার হামিদ : [২] কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় গুরা মিয়া (৪৫) নামে শিবিরের এক সাবেক মাঝিকে আটক করা হয়।

[৩] সোমবার (৩১ মে) রাত ১২ টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লক থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটক শুরা মিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লক মৃত নুর আহমদের ছেলে। সে ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি।

[৫] র‌্যাব কর্মকর্তারা জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিয়া উদ্ধার করা হয়।

[৬] বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ একজন সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ