শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে বন কর্মকর্তার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওমর ফয়সাল: [২] ফটিকছড়িতে নারায়ণহাট রেঞ্জের সদর বিট কর্মকর্তা ও কর্মচারীদের হামলার ঘটনায় প্রধান আসাকে দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] সোমবার ( ৩১ মে) সকাল ১১টার দিকে ভূজপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নারায়ণহাট ইউনিয়নের সাপমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

[৪] গ্রেপ্তারকৃত আসামি ভূজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়াপুকিয়া এলাকার মৃত হাবিল মিয়ার পুত্র।

[৫] এর আগে (২৭ মে) জয়নাল নামে আরেক আসামীকে গ্রেপ্তার করা হয়।

[৬] বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, নারায়ণহাটে বন কর্মকর্তার উপর হামলার ঘটনায় ইতোমধ্যে মামলার প্রধান আসামি দুলালসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের নিকট সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

[৭] উল্লেখ্য, ২৩ মে ভোর ৪টার দিকে ভূজপুর ইউনিয়নের চালতাতলী এলাকায় বনের কাঠ পাচারকারীদের বাঁধা প্রদান করতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় সংঘবদ্ধ পাচারকারীরা। এ ঘটনায় নারায়ণহাট সদর বিট কর্মকর্তা পল্লব কুমার সাহাসহ শহীদ হোসেন নামে এক বনকর্মী গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় মামলা দায়ের করেন নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়