শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে মাহাত আলম গ্রুপের প্রধানসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্প থেকে একটি খেলনা পিস্তল ও একটি ছোরাসহ হাতকাটা মোঃ আলমের গ্রুপের প্রধান আলমসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

[৩]সোমবার বেলা সাড়ে ১১দিকে হ্নীলা ইউপি নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এইচ ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪]গ্রেপ্তারকৃতরা হলেন,একই শিবিরের এইচ বল্কের, হাতকাটা মাহাত আলম গ্রুপের প্রধান সন্ত্রাসী মোহাম্মদ আলম(৩৫) ও তার সহোযোগী রফিক (২৫)।এপিবিএন এর দাবীঃগ্রেপ্তারকৃত দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী ও সম্পর্কে তারা শ্যালক-দুলা ভাই।

 

[৫] এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃতারিকুল ইসলাম তারিক।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের এইচ-ব্লকের হাত কাটা মাহাত আলম গ্রুপের প্রধান সন্ত্রাসী মোহাম্মদ আলম ও তার সহোযোগী রফিক সিআইসি অফিসের আশপাশে অবস্থান করছেন।এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় এপিবিএন পুলিশের একটি দল অভিযানে যায়।এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারের পর রফিকের স্বীকারোক্তি মোতাবেক রফিককে নিয়ে এইচ- ব্লকস্থ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি খেলনা পিস্তল ওএকটি ছোরা উদ্ধার করা হয়।

[৬]তিনি আরো বলেন,ধৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারকৃৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ