শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক সভা

মনিরুজ্জামান : [২] সোমবার (৩১ মে) দুপুরে সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

[৩] এ সময় তিনি বলেন,অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী বছরের জুলাই থেকে সারা দেশে ভূমি কর দেওয়ার এই সুবিধা নিশ্চিত করতে চায় সরকার।

[৪] তিনি আরও বলেন,সরকারের এ সিদ্ধান্ত ফলে এখন আর ভুয়া খতিয়ান দিতে পারবে না। কর নির্ধারণে অনিয়ম দূর হবে। ভূমি মালিকদের ভোগান্তি কমবে । সার্বিকভাবে কর প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আসবে।কর প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ থাকবে না। অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দেওয়া যাবে।

[৫] সভায় ভূমি মালিকদের কে সচেতন করতে গ্রাম পুলিশ, ইমাম ও চৌকিদারদের নিয়ে অবহিত করণ সভা করা হবে। এছাড়া গ্রাম পুলিশদের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নের হাট-বাজারগুলোতে এ সংক্রান্ত প্রচার প্রচারণা চালানো হবে। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়