শিরোনাম
◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মস্তকবিহীন লাশের পরিচয় মিললো

মাসুদ আলম : [২] রাজধানীর মহাখালীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের পর সোমবার বনানী লেক থেকে লাল রংয়ের ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

[৩] রোববার রাতে মহাখালী আমতলার পাশের সড়কে ড্রামের ভেতর বস্তাবন্দি মাথা ও হাত পা বিচ্ছিন্ন এক মরদেহ উদ্ধার করার পর রাতেই মহাখালী বাস টার্মিনাল থেকে বস্তাবন্দি হাত-পা উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে মরদেহের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত ময়না মিয়ার (৩৮) গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

[৩] শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কিশোর শীল বলেন, রোববার রাতে বনানী থানা পুলিশ মহাখালী থেকে হাত-পা ও মাথা কাটা মরদেহ উদ্ধার করে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল এলাকায় ডাস্টবিন থেকে মরদেহটির হাত পা উদ্ধার করে শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে দুই থানার সুরতহাল প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায় কাটা হাত পা এবং কাটা শরীর একই ব্যক্তির।

[৪] তিনি আরও বলেন, কাটা হাতের আঙুলের ছাপ নিয়ে ডাটা সার্ভারে মেলানো হয়। নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সন্ধান পাওয়া যায় । তিনি দুটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রথম স্ত্রী শিল্পীকে নিয়ে ঢাকায় থাকতেন। তবে শিল্পীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। মরদেহের মাথা এখনও পাওয়া যায়নি। নিহতের দ্বিতীয় স্ত্রী নাসরিন কিশোরগঞ্জ থেকে এলে হয়ত মামলা হবে।

[৫] বনানী থানার ওসি নূরে আজম জানান, মহাখালীর আমতলী সড়ক থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। পরে বনানী লেক থেকে লাল রংয়ের ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

  • সর্বশেষ