শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর ভাসানচরে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

মাহবুবুর রহমান : [২] ইউএনএইচসিআর দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দল পরিদর্শণকালে এ বিক্ষোভ মিছিল করেছে রোহিঙ্গারা।

[৩] সোমবার সকালে ( ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ এর ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সফরকালে রোহিঙ্গাদের বিভিন্ন খোঁজখবর নিতে গিলে রেশন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় রোহিঙ্গারা।

[৪] এসময় রোহিঙ্গারা বিক্ষোভ মিছিলে তাদের ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। এ ছাড়া নিম্মমাণের রেশন, নিম্নমানের খাবার, কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই বিক্ষোভ মিছিল করে তারা।

[৫] এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, রোহিঙ্গারা প্রতিমাসে নগদ ৫ হাজার টাকা দাবি করছে, মানসম্পন্ন রেশন,কর্মসংস্থানের দাবি এবং পর্যাপ্ত চিকিৎসার দাবি করে বিক্ষোভ করে। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহা প্রকাশ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ