শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমিত সীমান্তবর্তী জেলাসমূহে লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আনিস তপন: [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। এই জেলাগুলোতে করোনা উর্ধুমুখী হওয়ার কারণে যত তারাতারি সম্ভব লকডাউন দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কেবিনেট ডিভিশন এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

[৩] তিনি বলেন, চাইনিজ টিকা আসবে মোট দেড় কোটি। প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে তিনমাসে আসবে এই টিকা। এই টিকা  মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। রাশিয়ার ভ্যাক্সিনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই তা রাশিয়া থেকে পাঠানো হবে।

[৪]তিনি বলেন, আজ ফাইজারের যে টিকা আসবে। এসব টিকা যাদের রেজিষ্ট্রেশন আছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হবে। তিনি আরো বলেন, সরকার দেশের ৫ কোটি লোককে টিকার আওতায় আনতে চায় প্রথমে। এজন্য ১০ কোটি ডোজ টিকা লাগবে। সেগুলো আনার চেষ্টা করছে সরকার। এটা হলে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়