শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৯:২৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইস্পিড ট্রেনের ঝাঁকুনিতে ঝুরঝুর করে ভেঙে পড়ল স্টেশন বিল্ডিংয়ের একাংশ

আন্তর্জাতিক ডেস্ক: [২] মাত্র ১৪ বছরের পুরানো রেলস্টেশন। সেই স্টেশনই কার্যত সহ্য করতে পারেনি হাইস্পিড ট্রেনের ঝাঁকুনি। ঝুরঝুর করে ভেঙে পড়ে স্টেশন বিল্ডিংয়ের একাংশ। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে রেলের বিভিন্ন মহলে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশন বিল্ডিং। তবে হতাহতের কোনও খবর নেই। রেল সূত্রে খবর, বুধবার দ্রুত গতিতে পুস্পক এক্সপ্রেস পার হচ্ছিল চাঁদনি স্টেশন। ট্রেনের গতিবেগ ছিল প্রায় ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সহকারি স্টেশন মাস্টার প্রদীপ কুমার পাওয়ার বলেন, ‘সবুজ পতাকা দেখাতে সবে বাইরে বেরিয়েছি। আচমকাই দেখি বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ছে। আমি দ্রুত এলাকা থেকে পালানোর চেষ্টা করি। কর্তৃপক্ষকেও গোটা ঘটনা জানিয়েছি।’

[৩] রেল সূত্রে খবর, ২০০৭ সালে তৈরি হয়েছিল এই স্টেশনটি। মুম্বাই ও দিল্লির মধ্যে সংযোগকারী একাধিক ট্রেন এই পথেই যায়। এডিআরএম মনোজ সিনহা বলেন, ট্রেনের ঝাঁকুনিতে বিল্ডিং ভেঙে পড়বে এটা কিছুটা অস্বাভাবিক। প্রথমবার এই ধরনের ঘটনা হল। এদিকে ঘটনার পর থেকে সতর্কতা অবলম্বন করেছে রেল। আপাতত ওই রুটের ট্রেনগুলিকে কিছুটা ধীরে চালানো হচ্ছে। কিন্তু কেন ভাঙল স্টেশন বিল্ডিংয়ের একাংশ? তবে কি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল স্টেশন বিল্ডিং? নাকি অন্যান্য কোনও টেকনিকাল কারণ রয়েছে এর পেছনে? গোটা ঘটনাই তদন্ত করে দেখছে রেল। পাশাপাশি বিল্ডিংটির মেরামতির কাজও চলছে। - খবর হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ