শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্লোরিডার মিয়ামিতে বন্দুকহামলায় নিহত ২, আহত ২০

সুমাইয়া ঐশী: [২] রোববার টুইট করে এ তথ্য জানান মিয়ামি পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ। এদিন সকালে মিয়ামির বিলিয়ার্ড ক্লাবের বাইরে ঘটে এ ঘটনা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানায় পুলিশ। আল জাজিরা

[৩] ঘটনার সময় ঐ স্থানে একটি কনসার্টের জন্য বহু মানুষ জড়ো হয়। সাদা রঙের একটি এসইউভি গাড়ি নিয়ে ঐ সময় তিনজন হামলাকারী অতর্কিতে ভিড়কে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাদের কাছে হ্যান্ডগান ছাড়া আরও কিছু অস্ত্রশস্ত্র ছিলো। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। সিএনএন

[৪] এ ঘটনার ফলে ২০-২৫ জন আহত ব্যাক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মিয়ামি হেরাল্ড

[৫] যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার মধ্যে এই ঘটনাটি অন্যতম। এ সংক্রান্ত একটি অলাভজনক প্রতিষ্ঠানের তথ্যমতে, চলতি বছরের ১৩২ দিনেই দেশটিতে অন্তত ২০০টি গণহারে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এর আগে গত সপ্তাহের বুধবারেই সান জোসেতে একটি বন্দুকহামলায় ৯ জনের মৃত্যু হয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়