শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদায়ী বিভাগীয় কমিশনারকে মসিক মেয়রের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

আল আমীন: [২] রোববার বেলা সাড়ে ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ বিভাগের বিদায়ী বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

[৩] বিদায় অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বিদায়ী বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

[৪] এসময় মেয়র ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ বিভাগীয় কমিশনারের কর্মকালীন উল্লেখযোগ্য বিভিন্ন কর্মকান্ডকে গুরুত্বের সাথে স্মরণ করেন, সিটি কর্পোরেশনের সকল বিষয়ে আন্তরিক থাকার জন্য ধন্যবাদ জানান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে তাঁর সফলতা কামনা করেন।

[৫] অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব রাজীব কুমার সরকার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়