শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে অনাথ শিশু ও পরিবারের একমাত্র উপজর্নক্ষম মৃত ব্যক্তির পরিবারের দায়িত্ব নেবে ভারত সরকার

লিহান লিমা: [২] করোনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে ওই পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরিবারগুলোকে পেনশনের আওতায় আনা ছাড়াও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে। সেই সঙ্গে বাবা-মা হারানো ১৮ বছরের কম বয়সী শিশুদের দায়িত্ব নেয়া হবে। দ্য হিন্দু

[৩]ফ্যামিলি পেনশনের আওতায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে তার পরিবার ওই ব্যক্তির দৈনন্দিন আয়ের অন্তত ৯০ভাগ পেনশন পাবে। এছাড়াও আমানত-সংযুক্ত বীমা প্রকল্পের আওতায় বীমার সুবিধাগুলি বাড়ানোর ঘোষণা করা হয়। সর্বাধিক বীমার সুবিধা ৬ লাখ থেকে বাড়িয়ে ৭ লাখ রুপি করা হয়েছে। ২৪ মার্চ ২০২০ থেকে ২৪ মার্চ ২০২২-এর মধ্যেই এই কোভিড পেনশন প্রকল্প কার্যকর হবে।

[৪] পিএম কেয়ার্স ফান্ডের আওতায় কোভিডে অনাথ হওয়া শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। ১৮ বছর বয়স পর্যন্ত বছরে ৫ লাখ রুপি স্বাস্থ্যবিমার সুবিধা তারা পাবে। ১৮ বছর বয়সের পর উচ্চশিক্ষার জন্য তারা আগামী ৫ বছরের জন্য বৃত্তি পাবে। ২৩ বছর বয়স হয়ে গেলে তারা পাবে এককালীন ১০ লাখ টাকা।

[৫] এর আগে সুপ্রিমকোর্ট করোনায় অনাথ হওয়া শিশুদের পাশে দাঁড়াতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়।সম্প্রতি এক পরিসংখ্যানে জানা গিয়েছে, চলতি বছরের পয়লা এপ্রিল থেকে ২৫ মে-র মধ্যে করোনায় ৫৭৭জন শিশু বাবা-মা দু’জনকেই হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়