শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্তানি সেজে স্বামীকে খুঁজছেন রাখি সাওয়ান্ত (ভিডিও)

বিনোদন ডেস্ক: বনানা কারণেই খবরে থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে রাখিকে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘দিওয়ানি মাস্তানি’ গানে দীপিকা পাড়ুকোনের মতো সাজে দেখা গেছে। ভিডিওতে তার বিভিন্ন হতাশার কথা সাংবাদিকদের জানিয়েছেন রাখি।

রাখি হঠাৎ এমনটা কেন করলেন তার উত্তর খুঁজছেন অনেকেই। রাখিকে বলা হয় বলিউডের ‘ড্রামা কুইন’। আলোচনায় থাকার জন্য প্রায়ই নানা কাণ্ড করে বসেন। কিছুদিন আগে পিপিই পরে রাস্তায় বেরিয়েছিলেন। এছাড়া সম্প্রতি গায়ক মিকা সিংয়ের সঙ্গে ফের বন্ধুত্ব হয়েছে তার। প্রকাশ্যে রাখিকে চুমু খেয়েছিলেন মিকা। সেই থেকে দু’জনের দূরত্ব তৈরি হয়েছিল। পাশাপাশি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন রাখি।

এই অভিনেত্রী জানান, করোনা মহামারির এই সময় বেশ হতাশায় কাটাচ্ছেন তিনি। ভ্যাকসিন পাচ্ছেন না। বিভিন্ন কাজের সুযোগ তৈরি হলেও করোনার কারণে তা ভেস্তে গেছে। এছাড়া তার স্বামী রিতেশও তার কাছ থেকে দূরে রয়েছে। তাই মাস্তানি সাজে রাস্তায় নেমে তার বাজিরাও রিতেশকে খুঁজছেন তিনি। সূত্র: নিউজ ১৮, ইনস্টাগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়