শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সেরা মার্শাল আর্ট শিল্পীর তালিকায় বিদ্যুৎ জামওয়াল

হ্যাপি আক্তার: [২] বলিউডের অ্য়াকশন হিরোর তকমা রয়েছে বিদ্যুৎ জামওয়ালের গায়ে। ফিটনেস উৎসাহী হিসেবেও পরিচিত তিনি। তবে চমকে দেওয়ার মতো বিষয় হলো, বিশ্বের সেরা মার্শাল আর্ট শিল্পীদের নাম গুগলে সার্চ করলে ভেসে উঠছে অন্যতম সেরা হিসেবে এই বলি তারকার নাম। ইতোমধ্যেই বিদ্যুৎ অনুরাগীরা প্রিয় তারকার কৃতিত্বকে উদযাপন করছে। হিন্দুস্থান টাইমস

[৩] সামাজিম মাধ্যমের পেজে বিদ্যুৎ গুগুলের পেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে জনপ্রিয় মার্শাল আর্ট শিল্পী জেট লি, জনি ত্রি গুয়েন, স্টিভেন সেগাল, ডনি ইয়েন, টোনি জা-সহ বেশ কিছু নামের পাশে রয়েছে বিদ্যুতের নাম। সেই স্ক্রিনশট বিদ্যুৎ নিজের ইনস্টাগ্রামের পেজে শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লেখেন, ‘দেশের ছেলে’।

[৪] জনপ্রিয় এই বলিউড তারকা মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন। তিন বছর বয়স থেকে কালারিপায়াত্ত-র সমস্ত শিক্ষা নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর দৃষ্টিভঙ্গি ভারতীয় সিনেমাতে দেশীয় মার্শাল আর্টকে আরও জনপ্রিয় করে তোলা।

[ ৫] বিদ্যুৎ আগেই ব্যাখ্যা করেছিলেন, তিনি স্বপ্ন দেখেন একদিন মানুষ ভারতীয় ছবিতে কলারিপায়াত্তু সম্পর্কে কথা বলবে। এটি আসল ভারতীয় মার্শাল আর্ট। প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর কাটিয়ে ফেলেছেন বিদ্যুৎ। তেলুগু ছবি ‘শক্তি’ দিয়ে ২০১১ সালে অভিনয় জগতে ডেবিউ করেন তিনি। সেই বছরই তাঁর প্রথম বলিউড ছবি ‘ফোর্স’। ‘কমান্ডো’, ‘জঙ্গলি’ এবং ‘খুদা হাফিজ’এর মতো হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ছবিতে স্টান্ট-এর দৃশ্য নিজেই করতে পছন্দ করেন বিদ্যুৎ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়