শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় এখনো ভারত শীর্ষে, বিসিবির উপরে পিসিবি

স্পোর্টস ডেস্ক: [২] করোনার প্রকোপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয় কমলেও এখনো তারা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তবে আয়ের দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) টপকে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতদিন চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড বলা হতো বিসিবিকে। কিন্তু এবার বিসিবিকে টেক্কা দিয়ে চারে উঠে গেছে পিসিবি। এক সমীক্ষায় এমনটাই দেখা গেছে।

[৩] করোনায় আইপিএলে দর্শক প্রবেশ না রাখায় বিসিসিআইয়ের অনেক ক্ষতি হয়েছে। তার ওপর এবছর আইপিএলও মাঝপথে স্থগিত হয়ে গেলো। তারপরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের পরিমাণ এখন ৩ হাজার ৭৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৩৬৫ কোটি ৩৩ লাখ টাকা)।

[৪] তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়ের পরিমাণ ৩ হাজার ৩২৭ কোটি ২৫ লাখ টাকা। আর ২ হাজার ৪৯৮ কোটি ৬৫ লাখ আয় নিয়ে তিনে আছে ইংল্যান্ড। ক্রিকেটের ‘বিগ থ্রি’ প্রথম তিন অবস্থান অক্ষুণ্ন রেখেছে।

[৫] চারে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়ের পরিমাণ ৯ শত ৪৯ কোটি ১৪ লাখ টাকা। গত কয়েক বছর ধরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করায় তাদের আয় অনেকটাই বেড়েছে। আর ৯ শত ৩৮ কোটি ৬০ লাখ টাকা আয় নিয়ে বিসিবি আছে পঞ্চম স্থানে।

[৬] এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ৫ শত ৬৭ কোটি ৬১ লাখ , নিউজিল্যান্ড ২ শত ৪৫ কোটি ৭৭ লাখ, ওয়েস্ট ইন্ডিজ ১ শত ৩৫ কোটি ৭৬ লাখ, জিম্বাবুয়ে ১ শত ৩২ কোটি ২৫ লাখ এবং সবার শেষে থাকা শ্রীলঙ্কার আয়ের পরিমাণ মাত্র ১ শত ১৭ কোটি ৩ লাখ টাকা। - বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়