শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবচরে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

অনন্যা আফরিন: [২] মাদারীপুর জেলার শিবচরে আগুনে পুড়ে শিল্পী বেগম (৩৭) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] শিল্পী বেগম ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে। বেশ কয়েক বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

[৪] জানা গেছে, শিল্পী বেগম বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মাঝে মধ্যে নিজ পরিবার ও এলাকার লোকজনকে গালাগালি করতেন। একপর্যায়ে গত কয়েকদিন ধরে তাকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

[৫] শুক্রবার রাতে হঠাৎ করে আগুন লাগলে মুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় পুড়ে মারা যান শিল্পী বেগম। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

[৬] শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা একজন নারী পুড়ে মারা যায়। আমরা মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

[৭] শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। আগুনে ঘরের জিনিসপত্রের সঙ্গে তিনিও দগ্ধ হয়ে মারা যান। আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।বাংলা নিউজ ২৪,নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়