শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ১২:২৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালের ক্রিকেটারকে কিনলো শাহরুখ খানের নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ২০২১ আসরের জন্য নেপালের লেগ-স্পিনার সন্দীপ লামিচানেকে দলে ভিড়িয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স। এছাড়া আরও একবার পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আর বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে প্রথমবারের মতো সিপিএল খেলতে দেখা যাবে মোহাম্মদ আমিরকে। সিপিএলের গত তিন আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, বার্বাডোস ট্রাইডেন্টস এবং জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠ মাতানোর পর এবার চতুর্থ দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে নেপালের তারকা লেগ-স্পিনারকে। ২০১৯ সালের পর আবার গায়ানার শিবিরে ফিরছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

সেবার ওয়ারিয়র্সের টানা ১১ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সারাবিশ্ব ব্যাপী ১২টি শিরোপা জেতা পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আর প্রথমবারের মতো সিপিএল খেলতে চলেছেন গতবছরের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মোহাম্মদ আমির। দুইবারের সিপিএল শিরোপা জয়ী ফ্যাঞ্জাইজিটিতে খেলা প্রসঙ্গে এক টুইট বার্তায় বাঁহাতি পেসার লিখেছেন, “নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি।”

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮শে আগষ্ট পর্দা উঠবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসরের, যেখানে সর্বমোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর জন্য এবারের আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। যেখানে ৫০% শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। তবে অবশ্যই করোনার টিকা গ্রহণের প্রমাণ নিয়ে আসতে হবে তাদের।

  • সর্বশেষ