শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোরাইকৃত রেভিনিউ স্ট্যাম্পসহ আটব ডিবি (বন্দর) এর জালে চক্রের একজন আটক

রাজু চৌধুরী : [২] ২০০ পিস ৫০০ টাকার মূল্যমানের চোরাই রেভিনিউ স্ট্যাম্প সহ ০১ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

[৩] শুক্রবার (২৮ মে ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (ডিবি বন্দর) মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ১১ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ৫০০ টাকার মূল্যমানের চোরাই রেভিনিউ স্ট্যাম্প সহ মোঃ সোলাইমান (২৮)কে গ্রেফতার করা হয়।

[৪] পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন বলেন, মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

[৫] তিনি আরও বলেন, একটা সিন্ডিকেট গার্মেন্টস সহ বিভিন্ন কোম্পানির কৌশলে তারা আসল স্ট্যাম্প গুলো চুরি করে আগ্রাবাদ ব্যাংক এলাকায় স্ট্যাম্প বিক্রেতাদের দিয়ে কৌশলে কম দামে গোপনে বিক্রি করে। নকল রেভিনউ স্ট্যাম্প দিয়ে কোম্পানির অফিসিয়াল কাজ চালিয়ে দেয়।

[৬] এ চোরই স্ট্যাম্প গুলির চালান থাকেনা। এভাবে চক্রটি লাখ লাখ টাকার সরকারি রেভিনিউ ফাকি দেয় বলে জানান ইন্সপেক্টর মোঃ শাহাদাৎ হোসেন ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়