শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেউ আমাকে গ্রেফতার করতে পারবে না বলে মন্তব্য করলেন ভারতের ধর্মগুরু রামদেব

রাকিবুল রিফাত: [২] কয়েকদিন আগে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং এর চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রামদেব। এরপর তার বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মানহানি মামলা করা হয়। তবে সেগুলো নজরে না এনে তাকে গ্রেপ্তার করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রামদেব। টাইমস অব ইন্ডিয়া

[৩] রামদেবের করা ঐ ভিডিও বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রামদেব প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলেন, তাদের বাবা আসলেও রামদেবকে গ্রেফতার করতে পারবে না। সরাসরি নাম না বললেও তা প্রশাসনকে উদ্দেশ্য করেই এ কথা বলা হয়েছে তা স্পষ্ট।

[৪] এর আগে রামদেব একটি ভিডিওতে বলেন চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যতো মানুষ মারা গেছে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। পরবর্তীতে তার এই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়