শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ৫

ভোলা প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (২৭মে) বিকেলে ভোলা-চরফ্যাসন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. আজিজ (৪০), মো. মেরাজ (৩৫) এবং মো. সোহাগ (১৮)।

[৪] আহতদের মধ্যে- ইউসুফ (৫০), ঈমন (২০) ও খোকন মাঝিকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পারুল (২৮) ও জেসমিনকে (২০) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ব্যাটারি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ভোলা-চরফ্যাসন মহাসড়ক হয়ে ভোলার বাস বাসষ্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। পথে ঘুইংগারহাট এলাকায় চরফ্যাশনগামী একটি বাস সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

[৬] এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে বাসটি ভাঙচুর করে।

[৭] এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এছাড়া পুলিশ বাসটি আটক করলেও তার চালককে গ্রেপ্তার করতে পারেনি।

[৮] ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়