শিরোনাম
◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয়

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাত আটক

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বাবা-ছেলেসহ ১০ জনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব ৪ সিপিসি ২ এর পুলিশ পরিদর্শক(শঃ ও যান) মুহাম্মদ জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

[৩] র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকার তজিবর সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে আটক করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে রামদা, কিরিচ, তলোয়ার, দা, চাপাতি, চাকু, বাইসা, ফলা, শাবল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে ১৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

[৪] সিপিসি ২, র‌্যাব ৪ এর পুলিশ পরিদর্শক মুহাম্মদ জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি জামগড়ার ওই বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হচ্ছে একটি দল। পরবর্তীতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সংঘবদ্ধভাবে ডাকাতি করার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরেই আশুলিয়ার আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছিলো। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ