শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

সাকিবুল আলম: [২] গত বুধবার সাও পাওলো থেকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়, ব্রাজিলে একজন ভ্রমণকারীর শরীরে করোনার বি.১.৬১৭.২ বা ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যা রিও ডি জেনিরো নিবাসী, ৩২ বছর বয়সী সেই ব্যক্তি গত বাইশে মে সাও পাওলো শহরের নিকটবর্তী গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। ইয়ন।

[৩] শনাক্তকৃত এই ভ্যারিয়েন্ট দেশজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের দ্বিতীয় ঢেউয়ের মত সর্বগ্রাসী প্রাদুর্ভাব, ব্রাজিলেও ঘটার আশঙ্কা করছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত কয়েক দিনের ভারত থেকে ব্রাজিলে আসা যাত্রীদের পূর্ণ তালিকা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও বিমান বন্দরের কর্মী, যাদের যাত্রীদের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে ও অন্যান্যদের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

[৪] এদের সবাইকে নিজেদের পৃথক থাকতে বলা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ অনুসন্ধানের জন্য তাদের প্রত্যেককেই কঠোর নজরদারীতে রাখা হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়