শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যের নিউক্যাসেলে ৮০০ বছরে প্রথম অশেতাঙ্গ লর্ড মেয়র হিসেবে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমান

আসিফুজ্জামান পৃথিল: [২] বুধবার এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তিনি। শপথ নিয়েই বর্ণবাদ ও হেটক্রাইমের বিপক্ষে কথা বললেন তিনি । এ সময় বক্তব্যে হাবিবুর রহমান পিতামাতার প্রতি অসীম শ্রদ্ধা প্রকাশ করেন। সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য সমান কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ক্রনিক্যাল লাইভ

[৩] হাবিবুর রহমান মাত্র ১২ বছর বয়সে ১৯৮৫ সালে পিতামাতা ও ৬ ভাইয়ের সঙ্গে বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান। নিউক্যাসলে লর্ড মেয়র পদে তিনি ডেভিড কুকের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নিয়োগ এক বছর বিলম্বিত হয়েছে করোনা ভাইরাসের কারণে। বার্ষিক জেনারেল মিটিংয়ে তিনি নিউক্যাসল সিটি কাউন্সিলে এ পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। তিনি বিরোধী লেবার দলের সমর্থক।

[৪] দুই বছর নিউক্যাসেল শেরিফ এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিব। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরই তিনি গভীর আবেগঘন বক্তব্য রেখেছেন। ১৯৭৭ সালে তার পিতা আজিজুর উন্নত জীবনের সন্ধানে ওই শহরে যান। তিনি কাজ করতেন ওয়ালসেন্ড রেস্তোরাঁয়। সেখানে একজন শ্বেতাঙ্গ কাস্টমারকে দেয়া কারি’র পরিমাণ পছন্দ না হওয়ার কারণে, ওই কাস্টমার তাকে ছুরিকাঘাত করে। এতে মাত্র ১০দিন পরেই মারা যান আজিজুর রহমান।

[৫] নিজের নিয়োগ নিয়ে তিনি বলেছেন, এটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি। এ সময়ে তিনি তার দায়িত্বকে ব্যবহার করে অন্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা এবং সমতাকে সমুন্নত রাখার প্রত্যয় ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়