শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক রাশেদুলের জামিন আপিলে বহাল

বাশার নূরু:[২] কক্সবাজারের টেকনাফ প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় পত্রিকার রিপোর্টার সাংবাদিক রাশেদুল করিমকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

[৩]প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেয়। ফলে হাইকোর্টের দেয়া জামিন বহাল রইল।

[৪]সাংবাদিক রাশেদুল আলমকে গত বছরের ২১ সেপ্টেম্বর জামিন দেয় হাইকোর্ট। ওই জামিনাদেশ বাতিল এবং রাশেদুলকে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

[৫] রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, আসামিপক্ষে ছিলেন আইনজীবী আওসাফুর রহমান বুলু।

[৬] শুনানির সময় আইনজীবী বুলু বলেন, ওসি প্রদীপের বিরুদ্ধে একাধিক রিপোর্ট করায় সাংবাদিক রাশেদুল করিম ও তার পারিবারকে ফাঁসানো হয়েছে। এমনকি তার এক ভাইকে মেরে ফেলা হয়েছে। গোটা পরিবারকে হেনস্তা করা হয়েছে। এটি একটি সাজানো মামলা।

[৭] টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ২০১৯ সালের ৩ মে রাশেদুল করিমকে আটক করে অস্ত্র আইনে মামলা করেন। সাংবাদিকের বিরুদ্ধে এ পদক্ষেপ তিনি প্রতিহিংসার বশে নেন বলে সে সময় আলোচনা ছিল। নানা অপরাধমূলক ঘটনায় সম্প্রতি ওসি প্রদীপ কুমার দাশকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ