শিরোনাম
◈ বিয়েতে গুরুত্ব হারাচ্ছে স্বর্ণ, বদলে যাচ্ছে ভালোবাসা প্রকাশের ধরনও! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপিএল শুরুর আগে ৭ ক্রিকেটারসহ ৯ জন করোনা পজিটিভ

মাহিন সরকার: [২] ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৩১ মে। ক্রিকেট লিগ শুরুর আগে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত ক্রিকেটারসহ নয় জনের করোনা শনাক্ত হয়েছে।

[৩] বৃহস্পতিবার ২৭ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত সাত ক্রিকেটার ও দুই কর্মকর্তা কে কোন ক্লাবের সেটা জানায় নি মেডিক্যাল বোর্ড।

[৪] বিসিবির একটি সূত্র জানিয়েছে, যথা সময়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান। করোনায় আক্রান্তদের আবারও পরীক্ষা করা হবে।

[৫] বুধবার ২৬ মে থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার ২৭ মে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা চলছে। এক দিনের বিরতিতে শুক্রবার ২৮ মে দ্বিতীয় টেস্ট হবে ক্রিকেটারদের।

[৬] ১২ ক্লাবের অংশগ্রহণে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্লাবগুলো প্রস্তুতি নেওয়া শুরু করে ঈদের পর পরই। ঢাকার বিভিন্ন মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার আবার নিজ থেকেও প্রস্তুত হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়