শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ করার আশ্বাসে বিকাশে টাকা নিতো তারা!

সুজন কৈরী: [২] রাজধানীর সায়েদাবাদ ও দক্ষিনখান এলাকায় অভিযান চালিয়ে কোভিড-১৯ টেস্টের ফলাফল নিয়ে বিদেশগামী সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- মোহাম্মদ জসীম উদ্দীন (২৩) ও মোহাম্মদ তারেক (২৫)।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১। এ সময় আটকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

[৪] বুধবার র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম সাংবাদিকদের বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী সাধারণ যাত্রীদের করোনা টেস্ট একটি আবশ্যিক বিষয়। যে সকল বিদেশগামী যাত্রীর রিপোর্ট করোনা টেস্টে পজিটিভ হয় তারা বিদেশ যেতে পারেন না। এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশগামী যাত্রীদের জিম্মি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিলো। দেশের বিভিন্ন জেলায় যেসব করোনা টেস্টিং সেন্টারে বিদেশগামী যাত্রীদের টেস্টের জন্য স্যাম্পল নেওয়া হয়, প্রতারক চক্রের সদস্যরা সেসব হাসপাতালে ঘুরে অথবা লাইনের পাশে দাড়িয়ে যাত্রীদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করতো। পরে প্রতারক চক্রটি যাত্রীদের ফোন করে তারা যেসব কেন্দ্রে স্যাম্পল দিয়েছিল সেসব কেন্দ্রের সংশ্লিষ্ট হাসপাতালের ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে তাদের টেস্টের ফলাফল নেগেটিভ হওয়া সত্ত্বেও করোনা পজিটিভ হয়েছে বলে মিথ্যা তথ্য জানাতো এবং করোনা পজিটিভ হওয়ায় বিদেশ যেতে পারবে না বলে হুমকি দিতো। এরপর তারা বিদেশগামীদের জিম্মি করে রিপোর্ট নেগেটিভ করার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিতো।

[৫] এই প্রতারক চক্রটি গত প্রায় এক মাস ধরে বিদেশগামী যাত্রীদের হয়রানি করে লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নজরে আসলে র‌্যাবের গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়